পাবনায় মনোনয়ন যাচাই শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে দুই আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: 2 January 2026, 6:48:51 PM

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নেওয়ার পর দুই আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বের হওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাঁথিয়া থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, অধ্যাপক আবু সাইয়িদ ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১/১১ রাজনৈতিক পরিবর্তনের সময় সংস্কারপন্থী হিসেবে দল থেকে বহিষ্কৃত হন।

এরপর তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। ২০১৮ সালে গণফোরামে যোগ দিয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও পরবর্তীতে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.