পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থের যোগানদাতা রাজিবুল সহ গ্রেপ্তার ৩৩ জন

প্রকাশিত: 29 July 2024, 11:45:04 AM

পাবনায় গত ২৪ ঘন্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্থের যোগানদাতা রাজিবুল হাসান রাজিব সহ বিএনপি ও জামায়াতের ৩৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পাবনা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল) জেলার ১১টি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে পাবনা সদর থানায় ৯ জন, সুজানগর, আমিনপুর ও ঈশ্বরদীতে ৪ জন করে, আটঘরিয়ায় ও সাঁথিয়া থানায় ২ জন করে, চাটমোহরে ৩ জন, বেড়ায় ২ জন এবং ফরিদপুর, ভাঙ্গুড়া ও আতাইকুলা থানায় ১ জন করে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের মধ্যে পাবনা সদর থানা পুলিশ আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থের যোগানদাতা রাজিবুল হাসান রাজিব (৩৫) কে। তার বাড়ি পাবনা পৌর সদরের চক ছাতিয়ানী পাসপোর্ট অফিসের সামনে। জানা গেছে রাজিবুল হাসান রাজিব দীর্ঘদীন ধরেই সরকারবিরোধী রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিএনপি জামায়াতকে সহযোগিতা করে নানা সময় সরকারের ভাবমূর্তি নষ্ট সহ বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়ান। এলাকাতেও তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বেড়ান। এছাড়া সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থের জোগান দিয়ে আসছিলেন। এবং আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম করার জন্যে তিনি সর্বদা সহযোগী করে আসছিলেন৷ পরে বিষয়টি পুলিশের নজরে এলে তাকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য আটক ৩৩ জনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.