পাবনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গনমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: 5 October 2025, 8:08:36 PM

মোঃ মনিরুজ্জামান :
পাবনায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গনমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) বিকালে পাবনা রিভারভিউ হল রুমে এ সভার আয়োজন করা হয়।
পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মো: শামসুজ্জামান মিলন।

তিনি বলেন, “বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতির জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আজ পৃথিবীতে গভীর সংকট বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।”
তিনি আরও বলেন, “কোনো রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, মানবাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে না পারলে সেই রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ। তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শান্তিপূর্ণ ভূমিকা অপরিসীম।”

বিশেষ অতিথি হিসেবে ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী অঞ্চলের আমির আশেক মাহমুদ, বিভাগীয় গণমাধ্যম বিষয়ক সম্পাদক জাহিদ মাহমুদ।

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সঠিক ইতিহাস ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সম্ভব। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মতবিনিময় সভার আলোচনার পর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

গোলটেবিল বৈঠকে পাবনার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় তারা তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে বিভিন্ন মতামত প্রকাশ করেন।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.