পাবনা’য় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন 

প্রকাশিত: 2 January 2025, 3:20:50 PM

পাবনা জেলা সংবাদদাতা:

যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করেছে জেলা সমাজসেবা কার্যালয় পাবনা। ২’রা জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জেলা সমাজ সেবা কার্যালয় পাবনা। 

অনুষ্ঠানের প্রথম পর্বে  মুজাহিদ ক্লাব থেকে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্ছ পর্যন্ত ওয়াকাথন অনুষ্ঠিত হয়। এরপর বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্ছে  দ্বিতীয় পর্ব তথা কল্যাণরাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। 

সমাজসেবা কার্যালয় জেলা পাবনার উপ-পরিচালক রাশেদুল কবিরের সুচনা ও পরিচালনায় এবং জেলা প্রবেশন কর্মকর্তা হাফিজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুজ্জামান, পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ড.সালেহ মোহম্মদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র প্রতিনিধি গণ, জেলা সমাজসেবা কার্যালয় থেকে সেবা  প্রাপ্ত সেবাগ্রহীতা  সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

আরও খবর

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.