পাবনায় কাস্টমসের অভিযানে চার লক্ষ অবৈধ বাংলা বিড়িসহ পিকআপ ভ্যান জব্দ

প্রকাশিত: 18 October 2023, 7:31:08 PM

বিশেষ প্রতিনিধি: পাবনার জালালপুর বাগতিপাড়া হাইওয়ে রোডে অভিযান চালিয়ে চার লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বাংলা বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১ পাবনার রাজস্ব কর্মকর্তা মোঃ তানবীন ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় একটি পিকআপ ভ্যাট জব্দ করা হয়েছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পাবনা জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। জেলার সুজানগর উপজেলার চরদুলাই থেকে একটি পিকআপ ভ্যানে নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী অবৈধ বাংলা বিড়ি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রির জন্য যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১ এর রাজস্ব কর্মকর্তা মোঃ তানবীন ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম জেলার জালালপুর বাগতিপাড়া হাইওয়ে রোডে পরিবহনে অভিযান ও তল্লাশি চালায়। এসময় একটি পিকআপ ভ্যান থেকে ৪,০০,০০০ (চার লক্ষ) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বাংলা বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত বিড়ি ও পিকআপ ভ্যান কাষ্টমস অফিসে আনা হয়েছে।
রাজস্ব কর্মকর্তা মোঃ তানবীন ইসলাম জানান, অভিযানে বিপুল পরিমান অবৈধ বাংলা বিড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। বাংলা বিড়ির মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এম মাহফুজ আলম
১৮ অক্টোবর ২০২৩
০১৯১৪০৮৯৭১৬

আরও খবর

অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!! সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!!

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.