পাবনায় ইয়ং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ উদ্যোগ, উদ্বোধনে তথ্যমন্ত্রী

প্রকাশিত: 4 April 2026, 12:38:58 PM

মোঃ সিয়াম:

পরিবেশ রক্ষায় ইয়াং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে পাবনায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পাবনা জিলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন তিনি। এ সময় পরিবেশ সচেতনতা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি অপতথ্য নিয়ন্ত্রণ করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখে দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য মোকাবিলায় কার্যকর নীতিমালা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে তথ্যের ধরন ও বিস্তৃতি অনেক বেড়েছে। তবে সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন ও কাঠামো এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। এ ক্ষেত্রে সরকার শিগগিরই আধুনিক ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তারেক খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রনি ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এছাড়া প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, সাহিত্য বিষয়ক সম্পাদক পাভেল মৃধা, ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস রানা, বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেন ফোরামের সদস্যসহ একঝাঁক তরুণ সাংবাদিক। পরিবেশবান্ধব এই উদ্যোগে চারা গাছ সরবরাহ করে সহযোগিতা করে পরিবেশ ও জলবায়ু উন্নয়ন সংস্থা।
আয়োজকরা জানান, পুরো মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে, যা পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.