নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই – উঠান বৈঠকে এমপি প্রিন্স

প্রকাশিত: 2 September 2023, 11:16:05 PM

মিজানুর রহমান, পাবনা:

পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে ওয়ার্ডটির মির্জাপুর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্য কালে তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  ঐক্যবদ্ধ ছাড়া দলকে এগিয়ে নেওয়া যায় না।  তাই নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

তিনি বলেন , বিএনপির শাসনামলে  দেশে সন্ত্রাস লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এবারের নির্বাচনে তারা যেন নির্বাচিত হয়ে আবারও সেই সুযোগ না পায় সেজন্য নিজেদের উদ্যোগে দলকে সুসংগঠিত করতে হবে।

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ উজ্জ্বল বিশ্বাস এর পরিচালনায় বক্তব্য দেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের  প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ,সদস্য ও পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান,তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম,উপ-দপ্তর সম্পাদক রিজভী শাওন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,  দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু প্রমুখ।

মিজানুর রহমান

পাবনা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৩

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.