নির্লজ্জ শাসকের হাতে পড়ে দেশের মানুষের অবস্থা নাজুক: শিমুল বিশ্বাস

প্রকাশিত: 23 October 2023, 1:33:06 PM

মানুষের অবস্থা নাজুক: শিমুল বিশ্বাস

মানুষের অবস্থা নাজুক: শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা আজ নাজুক। ১৫ বছর ধরে অবৈধ সরকার ক্ষমতায় থেকে লোভ-লালসায় পড়েছে। তারা ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। তারা যে ভাষায় কথা বলে মনে হয় হায়া-লাজ্জা বলতে কিছু নেই। নির্লজ্জ শাসকের হাতে পড়ে দেশের মানুষের অবস্থা নাজুক হয়ে পড়েছে। 

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ শহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আয়োজিত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এখন সময় আছে তত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে তারাও বাঁচবে দেশও বাঁচবে। তাদের বোধদয় হোক তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হোক। 

শিমুল বিশ্বাস আরও বলেন, সরকার সাজানো মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে জেল দিয়ে বাজে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। সারাদেশের ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে তাদের। অনেক নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। সিরাজগঞ্জে মিছিলে হামলা চালিয়ে নারী কর্মীকে গুলি করে দুটি চোখ নষ্ট করে বাজে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। জেল দিয়ে, গুম করে আর খুন করে এ আন্দোলন বিএনপির থামানো যাবে না। বিএনপির এ আন্দোলন ক্ষমতার লড়াইয়ের নয়, এ আন্দোলন জনগনের অধিকার আদায়ের আন্দোলন। আজ ৩৭টি দল এ আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করেছে। ছাত্র-শ্রমিক সাধারণ মানুষ এক হয়েছে। যখন কোন আন্দোলনে শ্রমিক-ছাত্র আর সাধারণ মানুষ এক হয় সেই আন্দোলন থামানো যায় না

তিনি বলেন, ২৮ তারিখে বিএনপির সমাবেশে বাঁধা দিলে কঠিন পরিণতি হবে। আর এই পরিণতির দায় সরকারকেই বহন করতে হবে। 

জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, হারুন-অর-রশিদ খান হাসান, জেলা যুবদলের আহবায়ক মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ। 

জহুরুল ইসলাম 

পাবনা

২২/১০/২০২৩ইং।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.