নাশকতা ও ভাঙচুরের মামলায় ছাত্রদল নেতা গালিব গ্রেফতার 

প্রকাশিত: 29 November 2023, 8:14:22 PM

পাবনায় নাশকতা ও ভাংচুরের মামলায় পাবনা পৌর ছাত্রদল নেতা মোঃ গালিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের মহিষেডিপু রাজা বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১৯ নভেম্বর পাবনায় বিএনপির  হরতাল কর্মসুচিতে শহরের বড় বাজারে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান ভাঙচুর ককটেল বিস্ফোরণ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৪ জন নেতার বিরুদ্ধে মামলা হয়। মামলার আসামি ছিলেন পাবনা পৌর ছাত্রদল নেতা মোঃ গালিব হোসেন। আজ বৃহস্পতিবার গ্রেফতারের আগে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ইট পাটকেল ছোড়াছুড়ি করে বিএনপির নেতাকর্মীরা, পরে ছাত্রদল নেতা গালিব হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন বলেন, সকালে অবরোধ সমর্থনে মিছিল করার পর নেতাকর্মীদের নিয়ে এলাকায় অবস্থান করছিলাম। হটাৎ ডিবি পুলিশ ও পুলিশ যৌথ অভিযান চালায় রাজাবটতলা এলাকায়। এ সময় আমাদের বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁড়াছুড়ি হয়। পরে মিথ্যা ও ভুয়া মামলায় পৌর ছাত্রদল নেতা গালিবকে গ্রেফতার করে পুলিশ। এক তরফা নির্বাচন ফাঁকা ফিল্ডে করতে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী সরকারের নির্দেশে বাঁধা দিচ্ছে পুলিশ। একটি সভ্য রাষ্ট্রে পুলিশের এমন নির্যাতন গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলম বলেন, কোন প্রকার সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিএনপির মিছিল শেষে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইননুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.