দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে ভারত

প্রকাশিত: 8 June 2022, 10:10:56 AM

আন্তর্জাতিক ডেস্ক ॥ নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে ভারত। ক্ষেপণাস্ত্রটি চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেই দাবি করা হচ্ছে ভারতের পক্ষ থেকে।
সোমবার (৬ জুন) সন্ধ্যায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা উড়িষ্যা উপকূল চালানো হয়। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে নিয়মিত উৎক্ষেপণ প্রশিক্ষণের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা থাকার নীতিকে আবারও নিশ্চিত করেছে। অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রটি ‘অগ্নিশ্রেণি’র চতুর্থ ক্ষেপণাস্ত্র। এটি আগে অগ্নি-২ প্রাইম হিসেবে পরিচিত ছিল। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এই ক্ষেপণাস্ত্রের উদ্ভাবক।

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.