দুবলিয়া বাজারে জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল

প্রকাশিত: 11 August 2024, 1:01:21 PM

পাবনা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে দুবলিয়া বাজারে ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষীণ করে জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভা হয়।সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবু ইসহাকের সভাপতিত্বে ও সেক্রেটারি মকবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পাবনা-৫ আসনের এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।বিশেষ অতিথি ছিলেন, পাবনা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রব, ভাড়ারা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর রবিউল ইসলাম প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার সেক্রেটারি ইকবাল হোসাইন বলেন, চাত্রদের ঐতিহাসিক এক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায় হয়েছে। তাদের এই অবদানকে জাতি আজীবন স্বরণ করবে। এই আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। তাদের আত্মত্যাগের মাধ্যমেই এ বিজয় অর্জিত হয়েছে। এ আন্দোলনে ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে। অনেকে পুঙ্গুত্ববরণ করেছে। হাসপাতালে বেডে শুয়ে মানবেতর জীবনযাপন করছে। যেহেতু বিগত ১৬ বছর আওয়ামী সরকারের দ্বারা এদেশের মানুষ নির্যািতিত হয়েছে। সব চেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। হাসিনা সরকারের পতনের কারণে দেশের মানুষের মধ্যে স্বস্তির নি:শ্বাস ফিরে আসছে।তাই এ বিজয়কে কোনভাবেই হাতছাড়া করা যাবে না। কোথায় কোন হট্টগোল করা যাবে না। কোথায় আগুন দেওয়া যাবে না। লুটপাট করা যাবে না। হিন্দুধর্মের মানুষকে ক্ষতি করা যাবে না। তাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। সকল মানুষই এদেশের নাগরিক। সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখতে হবে। ইসলামী আন্দোলনকে বেগবান করতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। সৎযোগ্য ও দেশ প্রেমিক নাগরিক গড়ে তুলতে হবে।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.