জিয়াকে খাটো করতে আ.লীগ সুপরিকল্পিত প্রচারণা চালাচ্ছে : ফখরুল

প্রকাশিত: 24 June 2022, 10:46:38 AM

ডেস্ক নিউজ ॥ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে দাবি করে তারাই এই দেশের স্বাধীনতার একমাত্র দাবিদার। তারা জিয়াউর রহমানকে খাটো করার জন্য তার সমস্ত অবদানকে ম্লান করার জন্য আজকে সুপরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে। গত বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। ফখরুল বলেন, জিয়া স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠার পর থেকে হাঁটি হাঁটি পা পা করে এদেশের জাতীয়তাবাদী আন্দোলনে একটি উলে-খযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। জিয়াউর রহমান শুধু একজন সৈনিক ছিলেন না তিনি এই দেশের মুক্তিযুদ্ধের যে ঘোষণা, সেই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের বিশাল অংশের মানুষ আজকে বন্যার পানিতে দুঃসহ জীবন যাপন করছে। লোকালয় তলিয়ে গেছে মানুষ ভেসে যাচ্ছে যারা চিকিৎসা পাচ্ছে না। তারা ভয়াবহ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। দুর্ভাগ্য আমাদের সরকার সেখানে কোনও নজর না দিয়ে, বানভাসি মানুষকে উদ্ধারের জন্য, তাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা না করে তারা (সরকার) এখন সেতু উদ্বোধন উৎসব নিয়ে মেতে আছে।
ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, যারা দাবি করে তারা একমাত্র এ দেশের উন্নয়নের দাবিদার। তারা উন্নয়নের নামে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে। একদিকে বন্যা অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে দুর্বিষহ করে তুলেছে। অন্যদিকে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে তারা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
তিনি বলেন, গণতন্ত্র মাতা যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে কারারন্তরিত অবস্থা অত্যন্ত অসুস্থ আছেন। তাকে মুক্ত করার জন্য এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি মিথ্যে মামলায় নির্বাসিত হয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনা, আমাদের প্রায় ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে এ থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করলেই সফল হতে পারব। জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.