জাতিসংঘে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের দাবি জানালেন গোলাম ফারুক প্রিন্স এমপি

প্রকাশিত: 17 October 2023, 6:45:33 PM

মিজানুর রহমান, পাবনা:
জাতিসংঘের দ্বিতীয় কমিটির সাধারণ অধিবেশনে জেরুজালেম এবং গাজা দখল নিয়ে ফিলিস্তিন ও সিরিয়ার নিপীড়িত জনগণের পক্ষে বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সাধারণ জনগণ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই অধিবেশনে ইসরায়েলের আগ্রাসন, ধ্বংসাত্মক কার্যকলাপ ও বেসামরিক মানুষের উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
এ সময় বাংলাদেশের পক্ষে গাজায় বসবাসরত ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিদের জীবন ও জীবিকা বাঁচাতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান গোলাম ফারুক প্রিন্স এমপি।
গোলাম ফারুক প্রিন্স বলেন, বাংলাদেশের জনগণ এবং সরকার একটি স্বাধীন, কার্যকর এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের ন্যায্য ও বৈধ সংগ্রামের প্রতি তাদের সমর্থনে অটল রয়েছে, যেখানে পূর্ব জেরুজালেম এর রাজধানী হবে।
তবে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেয়ে উত্থাপিত প্রস্তাব জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ বাতিল করে দিয়েছে। সোমবার প্রস্তাবটি উত্থাপনের পর নিরাপত্তা পরিষদের স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে ৪টি রাষ্ট্র এটির পক্ষে এবং যুক্তরাষ্ট্রসহ অপর ৪টি রাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয়; আর ভোটদান থেকে বিরত থাকেন বৈঠকে উপস্থিত অপর ছয় সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা।
মিজানুর রহমান
পাবনা সংবাদদাতা
১৭ অক্টোবর ২০২৩

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.