চোখ হারিয়েও থেমে নেই দ্বীপ মাহবুব, রাকসু নির্বাচনে লড়ছেন নির্বাহী সদস্য পদে

প্রকাশিত: 15 October 2025, 9:09:20 PM

স্টাফ রিপোর্টার :
পাবনায় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাদের গুলিতে দৃষ্টিশক্তি হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপ মাহবুব এখন লড়ছেন নতুন এক যুদ্ধে— জ্ঞানের ও নেতৃত্বের। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তিনি নির্বাহী সদস্য পদে (ব্যালট নং: ৪৪) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত বছরের ৪ আগস্ট, পাবনা শহরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা অতর্কিত গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। সেই ঘটনায় দুই শিক্ষার্থী প্রাণ হারান এবং দ্বীপ মাহবুবসহ অনেকে গুরুতর আহত হন। গুলিটি দ্বীপের চোখে লেগে মস্তিষ্কে প্রবেশ করে— ফলে তিনি চিরতরে একটি চোখের দৃষ্টিশক্তি হারান।

দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পরও দ্বীপ থেমে থাকেননি। শারীরিক জটিলতা ও শরীরের একটি অংশ অবশ থাকলেও তিনি আবারও ক্লাসে ফিরেছেন, হাতে নিয়েছেন বই ও স্বপ্নের পথচলা।

দ্বীপ মাহবুব বলেন,

আমি চোখ হারিয়েছি, কিন্তু দৃষ্টি নয়। অন্যায়ের বিরুদ্ধে লড়াই থামাইনি, বরং এখন আরও বেশি সচেতনভাবে ছাত্র সমাজের পক্ষে দাঁড়াতে চাই।”

সহপাঠীরা বলছেন, দ্বীপের এই নির্বাচন অংশগ্রহণ শুধু একটি প্রার্থী হওয়া নয়, এটি প্রতিবাদের প্রতীক— অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে এক তরুণের সাহসী উচ্চারণ।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.