চাটমোহরে মহিলা দল নেত্রী রহিমা রেজাকে বহিষ্কার

প্রকাশিত: 4 September 2025, 4:25:31 PM

বিশেষ প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রহিমা রেজাকে বহিষ্কার করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর (সোমবার) উপজেলা মহিলা দলের সভাপতি আসমা খন্দকার ডলির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক সম্পাদক রহিমা রেজা নিয়মিত দলের শৃঙ্খলা ভঙ্গ করে আসছিলেন। তিনি বিভিন্ন ধরনের মাদকসেবন ও বিক্রির সঙ্গে জড়িত থেকে দলের সম্মান ক্ষুণ্ণ করেছেন। এছাড়া গত ২৩ আগস্ট উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ও জেলা মহিলা দলের সহ-সভাপতিকে পরিকল্পিতভাবে মারধর করে তিনি গুরুতর শৃঙ্খলাভঙ্গ করেছেন। এসব কারণে তাকে দলের সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ কার্যকর থাকা অবস্থায় তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। আদেশ অমান্য করলে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উপজেলা মহিলা দলের সভাপতি আসমা খন্দকার ডলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম বলেন, “বিষয়টি আমি জানি। তবে উপজেলা সভাপতি আমাকে না জানিয়েই রহিমাকে বহিষ্কার করেছেন। পরে আমাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।”

এদিকে রহিমা রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.