চাটমোহরে কেউ জয় বাংলা শ্লোগান দিলে তাকে মাটির সাথে মিশিয়ে দেয়া হবে'(-হাসাদুল ইসলাম হীরা)

প্রকাশিত: 10 November 2024, 9:37:13 AM

স্টাফ-রিপোর্টারঃ পাবনা জেলার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেছেন, ‘যে নেত্রী তার বোনের হাত ধরে দেশ ছেড়ে পালিয়ে যায়, সেই দলের অনেক নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেন আমাদের নেত্রী যেকোনো সময় টুক করে দেশে ঢুকে পড়বে।

ভুলে যান সেইসব দিনের ইতিহাস। চাটমোহরে যদি কেউ জয় বাংলা স্লোগান দিতে চান তাহলে তাকে মাটির সাথে মিশিয়ে দেয়া হবে। আগামী একশ বছরের মধ্যেও
কেউ চাটমোহরে জয় বাংলা স্লোগান দিতে পারবে না।’

শনিবার (৯ নভেম্বর) বিকেলে পাবনার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত পথসভা আলোচনায় তিনি একথা বলেন।

হাসাদুল ইসলাম হীরা আরো বলেন, বিগত সতেরো বছরে আমার উপরে অনেক জুলুম নির্যাতন করা হয়েছে। জেল খাটিয়েছেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান পদে থাকতে আমাকে দুই দুই বার বহিষ্কার করিয়েছেন। পাবনা-৩ আসনে আর কোনো নেতা জেল খাটেননি। হরতাল অবরোধের সময় নেতাকর্মীদেরকে সাথে নিয়েই আমি সকল ভয় উপেক্ষা করে মাঠে থেকেছি। অথচ আজকে দলের সুদিনে এলাকায় অতিথি পাখি অনেক দেখা যায়।

পাবনা-৩ আসনে কে দলের মনোনয়ন পাবেন তারেক রহমান ই ভালো জানেন। দলের দুঃসময়ে আপনারা কেউ মাঠে থাকেননি, কেউ অত্যাচার জুলুম সহ্য করেননি। আপনারা এখন বুক ফুলিয়ে আনন্দ চিত্তে চাটমোহরের মাটিতে মিছিল করছেন, মনোনয়ন চাচ্ছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। কারণ আপনারা ধানের শীষের কথা বলছেন। আপনারা সুসময়ের বন্ধু, দুঃসময়ে হারিয়ে যাবেন চাটমোহরের মাটি থেকে।

আগামীতে কে এই আসনে ধানের শীষ মনোনয়ন পাবেন আর কে পাবেন না, চাটমোহর উপজেলা বিএনপি’তে কে সাধারণ সম্পাদক হবে তার অনেক গুঞ্জন শুনেছেন। আপনাদের ছোট্ট একটা মেসেজ দেই মেসেজটা মিলিয়ে দেখবেন। আগামীতে ধানের শীষের মনোনয়ন আমি হীরা পাব ইনশাআল্লাহ। তারেক রহমানের এই মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন গিয়াস, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা, ডিবি গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মজনু প্রমুখ।

সংক্ষিপ্ত পথসভা শেষে হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের একটি র‍্যালি বের হয়ে চাটমোহর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চাটমোহর বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে জার্দিস মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.