চাকরি ফেরত চান চাকরিচ্যুত পুলিশ সদস্যরা, আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশিত: 10 August 2024, 3:44:43 PM

বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে তাদের পোশাক ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। একই সঙ্গে চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।শনিবার (১০ আগস্ট) রাজধানীর ফুলবাড়ীয়া পুলিশ সদর দপ্তরের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।এসময় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক এসআই তৌহিদ বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে নানাভাবে আমাদের হয়রানি করে চাকরিচ্যুত করা হয়েছে। কেউ ফেসবুক কোনো পোস্ট দেওয়ার কারণে চাকরিচ্যুত হয়েছে। কেউবা কোনো পোস্টে কমেন্ট করে চাকরিচ্যুত হয়েছে। কারণ ছাড়াও বিভিন্ন জনকে চাকরিচ্যুত করা হয়েছে।তিনি বলেন, অনেক সসদস্যদের নামে মাদক সেবনের অভিযোগ তুলে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্য চায় না। আমরা চায় জনগণের পুলিশ হয়ে কাজ করতে। জনগণের পুলিশ হয়ে কাজ করছিলাম বলেই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে।চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক তৌহিদ আরও বলেন, আমরা বৈষম্য চায় না। আমরা চায় আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা আমাদের পোশাক ফেরত চায়। তা নাহলে আমরা কঠোর আন্দোলনে নামবো। হয় আমাদের পোশাক ফিরিয়ে দিতে হবে না হলে বিষ কিনে দিতে হবে।এদিকে দুপুর ১টার পর মানববন্ধন কর্মসূচি শুরু হলে তাদের পুলিশ সদর দপ্তরে ডাক দেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। এরপর আন্দোলনরতদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে প্রবেশ করেন। এ সময় মানববন্ধন সাময়িক স্থগিত করা হয় এবং প্রতিনিধি দলের সু-বার্তা পেলে মানববন্ধন স্থগিত করা হবে বলে জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে মানববন্ধন চলবে বলেও জানান আন্দোলনকারীরা।

আরও খবর

ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.