চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশিত: 8 October 2024, 5:39:52 PM

পটুয়াখালীর বাউফল উপজেলায় চাঁদাবাজি মামলায় একেএম মঞ্জুর আলম ওরফে এমদাদ হোসেন (৫৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।আজ মঙ্গলবার দুপর আড়াইটার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের পৌরশহরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদ উপজেলার কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মনির হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।  

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর এমদাদ হোসেন কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলি এলাকার জেলেদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। জেলেরা চাঁদার টাকা না দেওয়ায় গত ৩ অক্টোবর এমদাদ ও তার ছেলে কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাইফুদ্দিন ওরফে রিজভী ও ছাত্রদল নেতা তৌফিক এলাহি দলবল নিয়ে জেলেদের ওপর হামলা করেন। হামলায় নারীসহ ৫ জেলে আহত হন। এরমধ্যে গুরুতর আহত জাফর নামের এক জেলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

এ ঘটনায় গত ৫ অক্টোবর হামলার শিকার অপর এক জেলে মো. মনির হোসেন বাদি হয়ে এমদাদ, তার ছেলে রিজভীসহ ২৪ জনকে আসামি করে বাউফল থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। এমদাদ মামলার ২ নম্বর আসামি। 

ওসি মো. কামাল হোসেন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমদাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.