‘একটা একটা শিবির ধর’- স্লোগান নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য

প্রকাশিত: 24 September 2024, 5:56:50 PM

রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি। ২ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওটি হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা ভাবছি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে। আমাদের এই জায়গায় ভুল একটা কনসেপ্ট। এই কনসেপ্টকে দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল। এই যে রাজনৈতিক দলগুলো মহত্বের ঊর্ধ্বে উঠে… বিএনপি গত ১৬ বছরে যেভাবে একটা ফ্যাসিস্ট গভর্মেন্টের বিরুদ্ধে প্রতিরোধ করেছে এটি তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা আমাদের সার্চ করে দেখতে হবে। বিএনপি সে জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। জাপা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে।’তিনি আরও বলেন, ‘শিবির ও জামায়াতকে ডিহিউম্যানাটাইজ করে ফেলা হয়েছে। একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। এই সেনটেন্সটি নরমালাইজ করে ফেলা হয়েছে। অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না এটাকেও নরমালাইজ করে ফেলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে সবাই নেমে এসেছে। এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। ডিসট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে এসেছিলাম এখন কন্সট্রাকশন যখন হবে তখন আলাদা করে ফেলা হয়েছে। ৪৭ পরবর্তীতে এটা হয়েছে, ৭১ পরবর্তীতে এটা হয়েছে, ৯০ পরবর্তীতে একটা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক নাকি নেতিবাচক।’ 

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.