এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

প্রকাশিত: 21 June 2022, 10:54:27 AM

ডেস্ক নিউজ ॥ চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ফরম পূরণের সময় বাড়ানো হলো। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ৭ জুলাই পর্যন্ত। করোনা মহামারীর কারণে চার মাস পিছিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ২২ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে সরকার ইতোমধ্যে এসএসসি পরীক্ষা স্থগিত করেছে। এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা যথাসময়ে শুরু হওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ৮ জুন থেকে এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ শুরু হয়। ২২ জুন যা শেষ হওয়ার কথা ছিল।
এবার বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ হাজার ৩৩০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ১ হাজার ৭৭০ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈর্বচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হবে।

আরও খবর

দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫ এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫ প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫ প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫ বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা ১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান পরিবেশ দূষণের প্রতিবাদে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন আজ বিশ্ব শিক্ষক দিবস

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.