উন্নয়ন ও শান্তির জন্য আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে হবে – এমপি প্রিন্স

প্রকাশিত: 9 October 2023, 4:23:15 PM

পাবনা সদর উপজেলার দোগাছি ১,২,৩ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে ইউনিয়নটির কায়েমকোলা মোড়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্য কালে তিনি বলেন,নৌকায় ভোট দিয়ে মানুষ শান্তি ও স্বস্তিতে আছে।  উন্নয়ন ও শান্তির জন্য আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে হবে ।

তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে  দুর্গমচরের অধিবাসীদের জীবনমানের অনেক উন্নয়ন হয়েছে। নির্মিত হয়েছে পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবার ইট পাথরের অনেক সরকারি স্থাপনাও। তাই আগামী নির্বাচনে নৌকা বিজয়ের বিকল্প নেই।

অনুষ্ঠানে দোগাছি ১,২,৩ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও আসলাম শেখ এর পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, সদস্য ও পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, ত্রার্ন ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস,তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম, উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমত বিশ্বাস,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট  আব্দুল রকিব, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি -সাধারন সম্পাদক বৃন্দ।

মিজানুর রহমান

পাবনা প্রতিনিধি

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.