ইসরাইল অধিকৃত গোলানের ওপর সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান!

প্রকাশিত: 11 June 2022, 10:31:50 AM

আন্তজাতিক ডেস্ক ॥ সম্প্রতি সিরিয়ায় ইসরাইলি জঙ্গি বিমানের হামলা বেড়ে যাওয়ায় পাল্টা পদক্ষেপ নিয়েছে সিরিয়া। দখলদার ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান যৌথভাবে টহল দিয়েছে।ইসরাইলের যুদ্ধবিমান ও সামরিক ড্রোনের বিরুদ্ধে এটি ছিল পাল্টা সামরিক ব্যবস্থা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এই যৌথ টহলে গত মঙ্গলবার (৭ জুন) রাশিয়ার সুখোই এসইউ-২৪, এসইউ-৩৪ ও এসইউ-৫ বোমারু বিমান অংশ নেয়। এর পাশাপাশি এ সামরিক মহড়ায় অংশ নিয়েছে সিরিয়ার ছয়টি মিকইয়ান গুরেভিচ মিগ-২৩ ও মিগ-২৯ জঙ্গিবিমান। ২০১১ সাল থেকে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতা শুরু করে। এক পর্যায়ে সিরিয়া সরকারের আমন্ত্রণে রাশিয়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সেই থেকে এখন পর্যন্ত সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়া সক্রিয়ভাবে সিরিয়ার পাশে রয়েছে। গত মাসে রাশিয়া নতুন করে সিরিয়ায় অ্যাটাক হেলিকপ্টার ও জঙ্গিবিমান পাঠিয়েছে।

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.