আন্তর্জাতিক ডেস্ক ॥ বিশ্বের প্রাচীনতম একটি মসজিদের সন্ধান পেয়েছেন ইসরাইলি প্রতœতাত্ত্বিকরা। রাহাতের নাকাব মরু শহরে মসজিদটির অবস্থান। ইসরাইল অ্যান্টিকুইটিস অথোরিট (আইএএ) বলেছে, এই অঞ্চলের খ্রিস্টধর্ম থেকে ইসলামে পরিবর্তনের ওপর এই আবিষ্কার গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে। মসজিদটি ১২শ’ বছরের পুরনো বলে জানিয়েছেন ইসরাইলের স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইসরাইল। তবে এখন কেবল সামান্য কিছু অংশ রয়েছে। রাহাতে নতুন একটি এলাকা নির্মাণের সময় এর সন্ধান পাওয়া যায়। আইএএ জানায়, মসজিদটির অবশিষ্ট অংশ দেখে বোঝা যাচ্ছে, এটি মক্কার দিকে মুখ করা একটি বর্গাকার কক্ষ। এর দক্ষিণ দিকের দেয়ালে অর্ধ বৃত্তাকার কুলুঙ্গি রয়েছে। এতে বোঝা যাচ্ছে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। নিশ্চিত মসজিদের পাশে একটি বিলাসবহুল ভবনও আবিষ্কৃত হয়েছে। এতে থাকা মূল্যবান বাসন-কোসন ও কাচের সামগ্রীতে বোঝা যাচ্ছে, এখানকার অধিবাসীরা কত সম্পদশালী ছিলেন। এখানেও একটি মসজিদ ছিল। এটি সপ্তম থেকে অষ্টম শতকের হতে পারে। আইএএ জানায়, এই আবিষ্কার নতুন ধর্মটি নেগেভ এলাকায় প্রচারের সময়কার অবস্থা জানা যাবে। তাছাড়া এই এলাকার ওই সময়েল সংস্কৃতি বুঝতেও সহায়ক হবে।
ইসরাইলে বিশ্বের প্রাচীনতম মসজিদের সন্ধান
প্রকাশিত: 24 June 2022, 10:13:58 AM
আরও খবর
আজ পবিত্র শবে বরাত, ইবাদত ও ক্ষমা প্রার্থনায় মশগুল মুসলিম উম্মাহ
পাবনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গনমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
পাথরতলায় রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজা উদযাপন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনায় শুভেচ্ছা বিনিময় ও অনুদান বিতরণ
ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত।
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
থার্টি ফার্স্ট রাতের যথেচ্ছ হারাম
সবার আগে জান্নাতের দরজা খুলবেন যিনি!!
চাকরির জন্য দাড়ি কাটতে বললে করণীয় কী?

আপনার কমেন্ট লিখুন