ইউক্রেনে রুশ বাহিনীর হাতে পোল্যান্ডের ‘৮০ জন’ যোদ্ধা নিহত

প্রকাশিত: 26 June 2022, 10:00:29 AM

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাদের ‘নির্ভুল হামলায়’ পোল্যান্ডের ৮০ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দোনেৎস্ক অঞ্চলে ‘কনস্টান্টিনোভকার মেগাটেক্স জিঙ্ক কারখানায় নির্ভুল হামলায় ৮০ জন পোলিশ ভাড´াটে সৈন্য, ২০টি সাঁজোয়া যুদ্ধ যান এবং আটটি রকেট লঞ্চার ধ্বংস হয়ে গেছে’। এদিকে, ইউক্রেনের উত্তরের সীমান্ত অঞ্চল চেরনিহিভে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের ভূখন্ড থেকে ‘ব্যাপক’ বোমাবর্ষণ করা হয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে। স্থানীয় সময় শনিবার ভোর ৫টা নাগাদ চেরনিগিভ অঞ্চলে মিসাইল থেকে ব্যাপক বোমা হামলা চালানো হয়। দেসনা গ্রামকে লক্ষ্য করে বেলারুশের ভূখন্ড এবং (৩য় পাতায় দেখুন)
(শেষ পাতার পর) আকাশ থেকে ২০টি রকেট ছোড´া হয় বলে ইউক্রেনের উত্তর সামরিক কমান্ড ফেসবুক পোস্টে জানিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে।
সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুশ। যদিও দেশটির সম্প্রতি নেওয়া কিছু পদক্ষেপ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যোগ দেওয়ার গুজব আরও উসকে দিচ্ছে।

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.