ইউক্রেনের আরও চারটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

প্রকাশিত: 11 August 2026, 6:02:12 PM

ইউক্রেনের আরও চারটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, রুশ বাহিনী খারকিভ অঞ্চলের শেরবাকিভকা এবং জাপোরিঝিয়া অঞ্চলের নোভে পোলের দখল নিয়েছে। একই সঙ্গে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ভাসিউতিনস্কে ও তোরেৎস্ক এলাকাও তাদের নিয়ন্ত্রণে এসেছে। বিবৃতিতে জানানো হয়, ভাসিউতিনস্কে এলাকাটি ক্রামাতোরস্কের কয়েক কিলোমিটার পূর্বে এবং তোরেৎস্ক দ্রুজকিভকা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর পশ্চিমমুখী অগ্রযাত্রা অব্যাহত থাকলেও, প্রায় ১ হাজার ৯৩০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধাঞ্চলে গত কয়েক মাস ধরে বড় কোনো কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

আরও খবর

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.