আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

প্রকাশিত: 5 November 2024, 8:16:15 PM

আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। রোববার (৩ নভেম্বর) এসব কার্ড বাতিল করা হয়। তবে বিষয়টি জানা গেছে আজ মঙ্গলবার। এর আগে ২০ জনের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছিল।

পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা নতুন আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। 

যাদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে তারা হলেন– মনজুরুল আহসান বুলবুল, ইমদাদুল হক মিলন, রাহুল রাহা, নুরুল আমিন প্রভাষ, সোহেল হায়দার চৌধুরী, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আহেমদ জোবায়ের, আবেদ খান, জয়দেব চন্দ্র দাশ, দীপ আজাদ, জহিরুল ইসলাম মামুন (জ. ই. মামুন), মো. ওমর ফারুক, হোসনে আরা মমতা ইসলাম সোমা, হায়দার আলী, মাসুদা ভাট্টি, কুদ্দুস আফরাদ, সাইফুল ইসলাম, নাজনীন নাহার মুন্নী, নাদিম কাদির, মধুসূদন মণ্ডল, আশীষ ঘোষ সৈকত, চৌধুরী জাফর উল্লাহ শরাফত, কিশোর কুমার সরকার, রফিকুল ইসলাম রতন, নাসির উদ্দিন, সৈয়দ আশিকুর রহমান, অখিল কুমার পোদ্দার, অঞ্জন রায়, ইখতিয়ার উদ্দিন।   

এর আগে গত ২৯ অক্টোবর আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর।

আরও খবর

ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.