‘আমাদের সেই পরিকল্পনা নেই’ আবারও জানাল ইউক্রেন

প্রকাশিত: 4 June 2022, 12:54:59 PM

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক শুক্রবার জানিয়েছেন, ইউক্রেন আত্মরক্ষামূলক যুদ্ধ করছে এবং রাশিয়ার কোনো অঞ্চলে আক্রমণ করার কোনো পরিকল্পনা তাদের নেই।
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মাল্টিপল রকেট লঞ্চার দেওয়ার ঘোষণা দেওয়ার পর পরই রাশিয়া অভিযোগ করছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা করবে ইউক্রেন। তবে ইউক্রেনের পক্ষ থেকে আবারও নিশ্চয়তা দেওয়া হলো রাশিয়ায় তারা কোনো হামলা করবে না। এ ব্যাপারে উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক টুইট করে বলেছেন, আমাদের মিত্ররা জানে তাদের অস্ত্র কোথায় ব্যবহার করা হয়েছে। (রাশিয়ায় হামলা করার) এমন যে কোনো অভিযোগ রাশিয়ার বিশেষ বিভাগের মনস্তত্ত্বিক অপারেশন। তিনি অভিযোগ করে বলেন, রাশিয়ার এক নাম্বার কাজ হলো ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা বিশ্বাসের সম্পর্ক নষ্ট করা। এদিক বুধবার একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, ইউক্রেনে উন্নত প্রযুক্তির রকেট ব্যবস্থা পাঠাবেন তিনি। যার মধ্যে থাকবে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম যেটির প্রায় ৪৯ মাইল দূরে হামলা করার ক্ষমতা আছে।

ইউক্রেনে এতোদিন যেসব অস্ত্র পাঠানো হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বেশি দূরে হামলা করার অস্ত্র। সূত্র: সিএনএন

আরও খবর

প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.