আকাশেই গতিপথ বদলাতে সক্ষম ইরানের নতুন ক্ষেপণাস্ত্র, দাবি আইআরজিসির

প্রকাশিত: 12 August 2026, 6:28:23 PM

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের বহরে যুক্ত হওয়া নতুন প্রজন্মের কয়েকটি ক্ষেপণাস্ত্র এখন আকাশে উড্ডয়নরত অবস্থায় নিজেদের গতিপথ পরিবর্তন করতে সক্ষম। সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় কাজভিন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহাবি এই তথ্য নিশ্চিত করেছেন।

হোসেইন মোহাবি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। আগেকার ক্ষেপণাস্ত্রগুলো কেবল একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারত, কিন্তু এখনকার ক্ষেপণাস্ত্রগুলো দিকনির্দেশনা পরিবর্তনের মাধ্যমে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে পারে।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইরান প্রতিপক্ষের সামরিক নেটওয়ার্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে আঘাত হেনেছে। মোহাবির ভাষ্যমতে, ইরানের প্রযুক্তিগত যুদ্ধের মূল লক্ষ্য কেবল সামরিক সরঞ্জাম বা স্থাপনা ধ্বংস করা নয়, বরং প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সামগ্রিক প্রতিরক্ষা নেটওয়ার্ককে অচল করে দেওয়া।

তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর আগের মতো নয়, যেগুলো শুধু একটি স্থান থেকে উৎক্ষেপণ হয়ে অন্য একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আঘাত হানে।

আরও খবর

মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.