আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে অস্ত্র বিলে সই করে সেটিকে আইনে পরিণত করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে কয়েকদিন আগেই মার্কিন কংগ্রেসে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একটি বিল পাস হয়েছিল।
শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি ও রয়টার্স। নতুন বিলটিতে প্রেসিডেন্ট সই করায় গত ৩০ বছরের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে নতুন আইন পেল যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ঈশ্বরের ইচ্ছা থাকলে নতুন এ আইনের মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচবে।’ বিবিসি জানায়, নতুন এই আইনে ২১ বছরের কম বয়সী বন্দুক ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড কঠোরভাবে যাচাই করার কথা বলা হয়েছে। এতে কেউ হুমকি হিসাবে বিবেচিত হলে তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়ার জন্য অঙ্গরাজ্যগুলোকে উৎসাহিত করা যাবে। মূলত যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক গোলাগুলির ঘটনার পর কংগ্রেস চলতি সপ্তাহে আইনটি অনুমোদন করে।
প্রসঙ্গত, গত মাসে নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে এবং টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় মোট ৩১ জন নিহত হন। হামলার এসব ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে বন্দুক আইন কঠোর করার দাবি জানাতে শুরু করেন দেশটির বাসিন্দারা। সূত্র: বিবিসি, রয়টার্স
অস্ত্র আইনের বিলে সই করলেন বাইডেন
প্রকাশিত: 27 June 2022, 10:13:57 AM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন
দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা
প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন