আন্তর্জাতিক ডেস্ক ॥ দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমার কাছে অস্ট্রেলিয়ার একটি বিমানকে বিপজ্জনক কৌশলে ধাওয়া দিয়েছে চীনা যুদ্ধবিমান। অস্ট্রেলিয়ার বিমানকে বাধা দেয়ার এই চেষ্টা বিপজ্জনক উপায়ে করা হয়েছে, যা বিমান এবং ক্রুদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয় বলে অভিযোগ করেছে ক্যানবেরা। অস্ট্রেলিয়া বলছে, দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার একটি নজরদারি বিমানের সামনে চলে আসার পর চীনা যুদ্ধবিমান থেকে আগুনের শিখা ছেড়ে দেয়া হয়। পরে অস্ট্রেলিয়ার বিমানকে বিভ্রান্ত করতে অ্যান্টি-রাডার ডিভাইস ব্যবহার করে আগুনের শিখা নির্গমন করে চীনা যুদ্ধবিমান। এই আগুনের শিখায় ছোট ছোট ধাতব পাত ছিল যা অস্ট্রেলিয়ার বিমানের ইঞ্জিনে প্রবেশ করে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, গত ২৬ মে দক্ষিণ চীন সাগরে নিয়মিত সামুদ্রিক নজরদারি কার্যক্রমের সময় চীনের একটি জে-১৬ যুদ্ধবিমান রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের (আরএএএফ) পি-৮ নজরদারি বিমানকে বাধা দেয়। তিনি বলেন, বিপজ্জনক কৌশলে অস্ট্রেলীয় বিমানকে বাধা দেয়া হয়েছে। যা পি-৮ বিমান ও এর ক্রুদের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করেছিল। তবে অস্ট্রেলিয়ার এই অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি বেইজিং।
অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া করল চীনা যুদ্ধবিমান
প্রকাশিত: 6 June 2022, 4:49:40 PM
আরও খবর
মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্য
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন
দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা
প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়

আপনার কমেন্ট লিখুন