অনন্য সমাজ কল্যাণ সংস্থার চাকুরীচ্যুত প্রাক্তন ফিল্ড অফিসার তুরানী সুলতানা অর্থ আত্মসাৎয়ের দায়ে গ্রেপ্তার।

প্রকাশিত: 18 May 2025, 2:47:00 PM


অনন্য সমাজ কল্যাণ সংস্থার চাকুরীচ্যুত প্রাক্তন ফিল্ড অফিসার তুরানী সুলতানা, স্বামী : খন্দকার আলতাফ হোসেন, পিতা ঃ মৃত তোফাজ্জল হোসেন, সাং-রাধানগর পাওয়ার হাউসপাড়া, থানা ও জেলা-পাবনা অনন্য সমাজ কল্যাণ সংস্থার পাবনা আরবান শাখায় দায়িত্বকালীন সময়ে ২৪ জন সদস্যর নিকট হতে = ৬,১৪,০৮৪/- টাকা উত্তোলন করিয়া অফিসে জমা প্রদান না করিয়া ভুয়াভাবে অফিসে নথিপত্রে জমা দেখিয়ে অর্থ আত্মসাৎ করেন। এতদ্ব বিষয়ে অনন্য সমাজ কল্যাণ সংস্থার পক্ষে বিজ্ঞ আইনজীবি গত ২৬/০৮/২০২১ তারিখে তুরানী সুলাতানা ও তার জামিনদার খন্দকার আলতাফ হোসেনকে সংস্থা কর্তৃক মৌখিকভাবে সমিতির হিসাব নিকাশ বুঝাইয়া দিবার এবং উল্লেখিত আত্নসাৎকৃত চুরির টাকা ফেরত দিয়া যাইবার অনুরোধ করিলে তুরানী সুলতানা ২০/১১/২০২১ ইং তারিখ বিকাল অনুমান ৪.০০

ঘটিকায় অনন্য সমাজ কল্যান সংস্থার আরবান শাখায় উপস্থিত হয়ে উক্ত অর্থের সঠিক হিসাব নিকাশ উপস্থাপন করতে ব্যর্থ হয়, এবং তুরানী সুলতানা যে সকল সমিতি থেকে টাকা আত্নসাৎ করেছেন সে সকল সমিতির সদস্যগন স্বাক্ষ প্রমান উপস্থাপনা করেন যে তুরানী সুলতানা তাদের টাকা আত্নসাৎ করেছেন। এছাড়াও তুরানী সুলতানা অর্থ আত্বস্বাতয়ের দায়ে চাকুরীচ্যুত এবং চার্জসীটভুক্ত মামলার আসামী সাবেক নির্বাহী পরিচালক মোঃ লিয়াকত আলী, সাবেক উপ-পরিচালক মোঃ মতিউর রহমান ও সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ টিপু বিশ্বাস এদের সাথে যোগসাজশে অনন্য সমাজ কল্যাণ সংস্থার নামে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচারনা করেন। পরবর্তিতে অনন্য সমাজ কল্যন সংস্থার আরবান শাখার ম্যানেজার হরিপদ সরকার ১৫/‘১২/২০২১ ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-০১, পাবনায় মামলা দায়ের করা হয় । পিটিশন মামলা নং-২৭৫/২০২১ (পাবনা), তারিখ-১৫/১২/২০২১ খ্রিঃ। আমলী আদালত নং-০১ অনুসন্ধানের জন্য পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পাবনাকে নির্দেশ প্রদান। পিবিআই তদন্তভার প্রদান করেন জনাব মোঃ ফজলে এলাহী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পাবনা। পিবিআই কর্মকর্তা আবু রায়হান এই তদন্তভার গ্রহন করে তিনি অনন্য সমাজ কল্যান সংস্থার কোনরকম সঠিক তদন্ত না করেই আদালতে সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপনা করায় অনন্য সমাজ কল্যান সংস্থার প্রতিনিধি উকিল সকল পেপারস অর্থ আত্বস্বাতের প্রমান আদালতে পেশ করে পিবিআই রিপোর্টের বিরুদ্ধে নারাজি প্রদান করেন । আদালত সেই নারাজি সঠিক তদন্তের স্বার্থে পুনরায় অনুসন্ধানের জন্য সিআইডি পাবনা কার্যালয়কে তদন্তভার প্রদান করেন। সিআইডি সঠিক রিপোর্টের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামী তুরানী সুলতানা ও তার জামিনদার আসামী খন্দকার আলতাফ হোসেনকে গ্রেপ্তার পরোয়ানা জারি করনে । বিগত ১৭.০৫.২০২৫ ইং তারিখ পাবনা সদর থানা কর্তৃক তুরানী সুলতানা এবং তার চাকুরিকালীন জামিনদার তার স্বামী খন্দকার আলতাফ হোসেনকে পুলিশ গ্রেফতার করেন । পরিশেষে আইনের প্রতি শ্রদ্ধারেখে বলা যায় যে, প্রতিষ্ঠানের টাকা আত্নসাৎ করে আইনের হাত থেকে রক্ষা পাওয়ার কোন সুযোগ নেই । এক্ষেত্রে আইনের প্রতি দৃড় বিশ্বাস রেখে পরবর্তীতে কেউ যেন প্রতিষ্ঠানের টাকা অন্যায় ভাবে অর্থ আত্মসাতের মত ঘৃনিত অপরাধ না করে সেই বিষয়ে সর্তক করা হল।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.