অনন্য’র উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

প্রকাশিত: 16 December 2025, 10:39:21 AM

মোঃ সিয়াম


অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সারাদেশের ন্যায় পাবনাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পাবনার শালগাড়ীয়াস্থ অনন্য সেন্টার (ঢাকা রোড, শালগাড়িয়া) প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অবস্থিত প্রদীপ্ত পাবনার বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অনন্য সমাজ কল্যাণ সংস্থার গভর্নিং বডির সদস্য মোঃ আতিয়ার হোসেন টোটন, সিনিয়র সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক নারায়ণ চন্দ্র কুন্ডু, সিনিয়র প্রোগ্রাম অফিসার সজিবুল ইসলাম ও আব্দুস সাত্তার, প্রশাসনিক কর্মকর্তা হাসনাত জামিন প্রান্তসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার গুরুত্বকে যথাযথভাবে তুলে ধরা হয়।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.