• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বেড়ায় ঈদগাহ মাঠের জমি দখলমুক্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

—————————————- 

পাবনা বেড়া উপজেলার  কাশিনাথপুর ফুলবাগানের হযরত হোসাইন ইবনে আলী জামে মসজিদের ঈদগাহ মাঠের জমি  দখলমুক্ত  ও  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুসুল্লি ও এলাকাবাসী। 

গতকাল  সোমবার বাদ যোহর কাশিনাথপুর ফুলবাগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন, স্থানীয় মুসুল্লি জাহাঙ্গীর প্রফেসর, রেজাউল করিম রিজু, তারেক, আব্দুর রশিদ, আমিরুল, রাসেলসহ  মসজিদ কমিটির লোকজন।

 মানববন্ধনে উপস্থিত মুসুল্লি ও কমিটির লোকজনের   দাবি, বেশ কয়েক বছর আগে স্থানীয় মুসুল্লি শফি মিয়া ও নুরু মিয়া ১০ শতাংশ জমি সেচ্ছায় মৌখিক ভাবে ঈদগাহ মাঠের জন্য দান করেন। সেই থেকে মুসুল্লিরা সেখানে প্রতি বছর ঈদের নামাজ আদায় করে আসছেন। হঠাৎ দীর্ঘ কয়েক বছর পর এসে পৈতৃক সুত্রে জমির মালিক দাবি করে  দখলের অপচেষ্টা করছে শফি মিয়ার ছেলে পলাশ। এমনকি কমিটির লোকজনের বিরুদ্ধে মামলা দায়েরও করেছে বলে অভিযোগ করেন  লোকজন।  দ্রুত মামলা প্রত্যাহার এবং ঈদগার মাঠ দখলমুক্ত করতে আহ্বান জানান তারা। অন্যথায় ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার্থে  কঠোর পদক্ষেপে  যেতে হুঁশিয়ারি দেন স্থানীয়  মুসুল্লি ও কমিটির লোকজন । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *