
মো: মনিরুজ্জামান :
দৈনিক পাবনার আলো ও মাসিক অনন্য কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহফুজ আলী কাদেরী সপরিবারে পবিত্র ওমরা হজ সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরে আসায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুমা পাবনা শহরের নিজ বাসভবনে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা আখতারুজ্জামান এবং তাকে সহযোগিতা করেন হাফেজ আশরাফ।
মাহফিলে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, এলাকার ধর্মপ্রাণ মুসলমানসহ শহরের এতিমখানা ও মাদ্রাসার হাফেজ-তালিবে ইলমরা উপস্থিত ছিলেন। এসময় মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং নবী করিম (সা.)-এর উপর দরূদ ও সালাম পেশ করেন।
পরবর্তীতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও মাহফুজ আলী কাদেরীসহ তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
আয়োজক পরিবার সবার দোয়া, স্নেহ এবং উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
