• Fri. Mar 27th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব আব্দুল লতিফ আর নেই (ইন্না:)

স্টাফ রিপোর্টার :
পাবনার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মর্জিনা লতিফ ট্রাস্টের কর্ণধার, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৯ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন।

আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস অগণিত শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা ও ধর্মীয় উপাসনালয় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানবিক সেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি সমাজে বিশেষভাবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পাবনা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জহির আলী কাদেরী, দৈনিক পাবনার আলোর প্রকাশক ও সম্পাদক মাহফুজ আলী কাদেরী এবং দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম।

দৈনিক পাবনার আলো পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

তার পাবনা অফিস থেকে জানা যায় মরহুমের প্রথম নামাজে জানাজা তার নিজের প্রতিষ্ঠিত ঢাকা মনসুরাবাদ আবাসিক এলাকায় অনুষ্ঠিত হবে এবং পাবনায় নামাজে জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *