১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা

প্রকাশিত: 27 September 2025, 12:32:56 PM


নিজস্ব প্রতিবেদক
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য না করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়। অফিস আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছরের ছুটির তালিকা প্রণয়ন করা হয়। তালিকায় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়।
নির্দেশনা এ ১২ দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো পরীক্ষার দিন ধার্য না করার কথা বলা হয়।
ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নি¤œমাধ্যমিক স্কুলের ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া আট দিন বন্ধ থাকবে স্কুলগুলো। ৮ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস। আর কলেজের ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ৯ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া ১০ দিন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ১০ ও ১১ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় কলেজগুলোতে ক্লাস শুরু হবে ১২ অক্টোবর।

আরও খবর

দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫ এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫ প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫ প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫ বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান পরিবেশ দূষণের প্রতিবাদে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন আজ বিশ্ব শিক্ষক দিবস দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.