
বেড়া (পাবনা) প্রতিনিধি : শামিমুর রহমান সোহাগ
পাবনার বেড়া উপজেলায় পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জামায়াত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেড়া উপজেলা জামায়াতের নেতাদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার নেতা ডা. আ. বাসেত খানসহ বেড়া উপজেলা জামায়াতের শীর্ষ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, “দেশে সুষ্ঠু গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা জরুরি।”
পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
