
আলমগীর কবির পল্লব(বেড়া) :
পাবনার বেড়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কাশিনাথপুর সরকারি রেস্ট হাউজে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। সমাবেশে আশপাশের বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মী সমাবেশ সফল করতে কয়েকশো ছাত্রদল কর্মী নিয়ে সভাস্থলে আসেন কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও শাসক দলের নির্যাতিত সাবেক ছাত্রনেতা মনজুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মনজুর রহমান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ২ আসনের গণমানুষের নেতা ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবকে বেড়া উপজেলা ছাত্রদল বিপুল ভোটে জয়যুক্ত করতে সর্বশক্তি দিয়ে কাজ করবে। বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদলের একজন কর্মীও ঘরে ফিরবে না।”

