পাবনায় দস্যুতার চেষ্টা কালে টিপ চাকু-চাইনিজ কুড়ালসহ তিন দুষ্কৃতিকারী গ্রেফতার

প্রকাশিত: 18 September 2025, 5:50:26 PM

স্টাফ রিপোর্টার :
পাবনায় দস্যুতার প্রস্তুতিকালে টিপ চাকু ও চাইনিজ কুড়ালসহ তিন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে অনন্ত মোর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

জানা যায়, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খানের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় দস্যুতা সংগঠনের চেষ্টা চালানো অবস্থায় তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৯.৫ ইঞ্চি টিপ চাকু ও একটি ১২ ইঞ্চি স্টেইনলেস স্টীলের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর কোশাখালি (লঞ্চঘাট) এলাকার শাহীন সরদারের ছেলে মোঃ রাকিব সরদার (১৯), দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মৃত নাসিম মৃধার ছেলে মোঃ কামরান হোসেন (২৮), একই এলাকার আমির হোসেনের ছেলে মোঃ কামরান হোসেন (২৮)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, মাদক ও অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.