
স্টাফ রিপোর্টার:
পাবনার দোগাছী ইউনিয়ন বিট নং ১১ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণের সঙ্গে আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতা বিষয়ক এই সভায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও মহিলা অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সালাম, অফিসার ইনচার্জ, পাবনা সদর থানা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা সরদার সেলিম, জামায়াতে ইসলামী নেতা প্রভাষক জনাব রকিব উদ্দিন, পাবনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. রেজা, স্থানীয় মুরুব্বি আঃ রহিম বিশ্বাস, এনজিও ব্যক্তিত্ব মামুন, ইঞ্জিনিয়ার জিন্নাহ মালিথাসহ আরও অনেকে।
সভায় সভাপতিত্ব করেন মোঃ আবুল বাসার, প্রধান শিক্ষক ইউনুস আলী উচ্চ বিদ্যালয়, দ্বীপচর। সভায় ইউপি সদস্য পাভেল হাসান জিয়া, ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, সাবেক ইউপি সদস্য টুটুল মেম্বার, বিএনপি নেতা বিপ্লব, জামায়াত নেতা আঃ রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ মজিবুর রহমান।
মতবিনিময় সভায় বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
