• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় বিএনপির রাষ্ট্র সংস্কার ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি

মোঃ সিয়াম:


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে পাবনায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “নতুন প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক”— এই শ্লোগানকে ধারণ করে আয়োজন করা হয় এ কর্মসূচির। একই সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনার গণমানুষের নেতা এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এশার নামাজ শেষে পাবনা চাঁপা বিবি জামে মসজিদের সামনে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি পালিত হয়। এতে জেলা জিয়া পরিষদ ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাবনা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার আহসান জান চৌধুরী কর্মসূচিতে নেতৃত্ব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন—

জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার

জেলা আইনজীবী পরিষদের সাবেক সভাপতি নাজমুল হোসেন শাহিন

জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা

জেলার জনপ্রিয় শিক্ষক খান স্যার

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী

জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুরাদ

জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক রেজওয়ানুল জান্নাত আকাশ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা একরামুল হোসেন লিমন

জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলি

সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এনামুল হক পলাশ

৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফ প্রামাণিক

বিএনপি নেতা সোলেমান হোসেন

জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাইম শেখ

কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন

জেলা ছাত্রদল নেতা তৌহিদ ও নাজমুল হোসেন মিঠু

যুবদল নেতা লিটন হোসেন

সোনালী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি এবং আরও অনেকে।

কর্মসূচিতে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, দুর্নীতি হ্রাস পাবে এবং জনগণের অধিকার ফিরে আসবে। নতুন প্রজন্মের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের পথ তৈরি হবে।

বক্তারা আরও বলেন, বিএনপি জনগণের দল এবং এ দলের লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা। এজন্য সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *