এডওয়ার্ড কলেজে ভর্তা উৎসব: দেশীয় স্বাদের আসর

প্রকাশিত: 15 September 2025, 8:15:28 PM

স্টাফ রিপোর্টার:

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনায় রোভার স্কাউটদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভর্তা উৎসব ২০২৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনসিসি ভবনে আয়োজিত এই উৎসব ছিল দেশীয় খাবারের ঐতিহ্য প্রদর্শনের এক প্রাণবন্ত মঞ্চ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন এডওয়ার্ডিয়ান ডা. তাহমিনা হোসেন। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া। অতিথিরা নানা স্বাদের ভর্তা আস্বাদন করে আয়োজকদের প্রশংসা করেন।

স্বাগত বক্তব্য দেন রোভার স্কাউটসের উম্মে জান্নাত তামান্না, আর সার্বিক দায়িত্বে ছিলেন জেলা রোভার কমিশনার প্রফেসর নুরুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষের সহধর্মিণী ইয়াসমিন আরা দ্বীন।

উৎসবে উপস্থিত ছিলেন রেল সচিব ফাহিমুল ইসলাম, জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক আলী আকবর মিঞা রাজু, ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মুর্শিদা আক্তার মিলিসহ অর্ধশতাধিক শিক্ষার্থী ও অতিথি।

কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.