পাবনার ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শন করলেন রেল সচিব

প্রকাশিত: 14 September 2025, 7:36:52 PM

স্টাফ রিপোর্টার:
পাবনার ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি ঈশ্বরদী লোকোমোটিভ শেড ও পাকশীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্থাপনা ঘুরে দেখেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহাম্মেদ হোসেন মাসুম, পাকশী বিভাগীয় ব্যবস্থাপক লিয়াকত শরিফ খান, পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম, রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, পাকশী বিভাগীয় প্রকৌশলী (২) নাজিব কায়সারসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মতবিনিময় শেষে রেল সচিব সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে পরিকল্পনা অনুযায়ী নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে লোকোমোটিভ আরও আধুনিকায়ন করা হবে। পাশাপাশি লোকোমোটিভে বিদ্যমান জনবল সংকট দূর করতে শিগগিরই নতুন জনবল নিয়োগ দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.