
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নফ নদী থেকে মাছ শিকার করার সময় ১২ জন বাংলাদেশি জেলেকে ধরে গিয়েছিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।
২৩ আগস্ট শনিবার দুপুর দেড়টার দিকে
টেকনাফ উপজেলার শাহপরীর সংলগ্ন নাফ নদী সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত জেলেরা হলেন,ট্রলার মালিক মো. ওসমান,শাহপরীর দ্বীপের সুলতান আহমদের ছেলে,লাল মিয়ার ছেলে মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ আমিন (৩৪), মৃত আবদুল করিমের ছেলে ফজল করিম (৫২), আব্দুল মজিদের ছেলে কেফায়েত উল্লাহ (৪০), শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩) এবং আরও অনেকে। সকলেই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন শাহ পরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম, তিনি জানান, প্রতিদিনের মতো শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়ার একটি নৌকা মাছ শিকার করতে যায়,সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে যায় আরকান আর্মি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আরকান আর্মির তৎপরতা বেড়ে গেছে। তারা প্রায়শই সীমান্তবর্তী এলাকায় গুলিবর্ষণ ও অপহরণের মতো ঘটনা ঘটিয়ে আসছে। এর ফলে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
