বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত!!

প্রকাশিত: 16 April 2025, 5:12:21 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে সিডনির ওয়ালী পার্কে গতকাল ১৩ এপ্রিল ২০২৫, রবিবার এক মনোজ্ঞ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বৈশাখী উৎসব। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশীদের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনার সমন্বয়ে এই আয়োজন এক বিশেষ মাত্রা এনে দেয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মো: রাশেদুল হক বলেন, “বর্তমানে বাংলাদেশ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রবাসে জাতীয়তাবাদী চেতনার বিস্তার ও সংগঠনের ভিত্তি মজবুত করার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবদল অস্ট্রেলিয়ার এ আয়োজন আমাদের রাজনৈতিক সংগ্রামে নতুন আশার আলো।এ সময় উপস্থিত ছিলেন,সহকারী সাংগঠনিক

সম্পাদক: হাসনা হেনা (NSW), কার্যনির্বাহী সদস্য: মোঃ আব্দুল আলিম মোল্লা (NSW)অস্ট্রেলিয়া যুবদলের সদস্য সচিব মো: ফারুক হোসেন খান ও অস্ট্রেলিয়া বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা আবিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ক্যান্টরবেরি-ব্যাংকস্টাউনের ডেপুটি মেয়র কার্ল সালেহ, কাউন্সিলর শিরিন আক্তার, অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান তুহিন এবং সদস্য সচিব মো: জাহিদুর রহমান, অস্ট্রেলিয়া বিএনপির উপদেষ্টা আরিফুর রহমান, সিডনী বিএনপি নেতা আরমান ভুঁইয়া, অস্ট্রেলিয়া যুবদলের সাবেক সভাপতি মো: আসওয়াদুল হক ( বাবু), যুবদল নেতা শরিফুল ইসলাম শিবলী।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সহ:সভাপতি আশরাফুল ইসলাম, জয় আহমেদ সুলতান, ইলিয়াস কাঞ্চন শাহীন, ফয়জুর চৌধুরী, সেলিম লকিয়ত, মোবারক হোসেন, শিক্ষা ও যুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর ড.মাহফুজ আশরাফ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু, সহ:সাংগঠনিক সম্পাদক নাদিম ফারুকী, বিএনপি নেতা মো: জুম্মন হোসেন, অষ্ট্রেলিয়া যুবদল নেতা মো: পলাশ ফারুক, মো: সিরাজুল ইসলাম, মো: তুষার রহমান, সাজেদুর রহমান, মো: ইলিয়াস দেলোয়ার হোসেন, মো: মফিজুল ইসলাম সাগর, সাদমান ইসলাম, আবুল কালাম মানিক মো: শাহিনুর রহমান মো : রাসেল। এছাড়াও অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রবাসী বাংলাদেশিদের বিপুল অংশগ্রহণে উৎসবটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.