সাংবাদিকদের আওয়ামী ফ্যাসিবাদের চিত্র জনসম্মুখে তুলে ধরতে হবে : বিএনপি নেতা মাহমুদন্নবী স্বপন

প্রকাশিত: 6 November 2024, 10:49:49 PM

সাংবাদিকদের আওয়ামী ফ্যাসিবাদের চিত্র জনসম্মুখে তুলে ধরতে হবে : বিএনপি নেতা মাহমুদন্নবী স্বপন

সাংবাদিকদের আওয়ামী ফ্যাসিবাদের চিত্র জনসম্মুখে তুলে ধরতে হবে এমন মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন।

বুধবার (৬ নভেম্বর) রাতে পাবনা সংবাদপত্র মালিক গ্রুপ কার্যালয়ে স্থানীয় পত্রিকার মালিক ও স্টাফ রিপোর্টারদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদ গত ১৭ বছরে গুম খুন বিচারবহির্ভূত হত্যা অর্থপাচার ও মুসলিম প্রধান দেশে ইসলামিক মূল্যবোধের উপর আঘাত এনেছে। সম্প্রতি দেশের ভবিষ্যৎ আমাদের সন্তানদের পাখির মত গুলিবর্ষনে শহীদ করেছে শেখ হাসিনার দোসররা। এছাড়াও সম্প্রতি তারা দেশের পরিস্থিতিকে ঘোলা করতে সাম্প্রদায়িক হামলার পাঁয়তারা করছে, অর্থনৈতিকভাবে সঙ্কট তৈরী করতে গার্মেন্টস সেক্টরসহ বিভিন্ন খাতে খুনি হাসিনার দোসরদের ঢুকিয়ে দিয়ে অস্থিতিশীল করার চেস্টা করা হচ্ছে। দেশে ৯৬ শতাংশ মুসলমান তবুও ইসলামি মাহফিল হতে দেয়নি পতিত স্বৈরাচার এ সকল বিষয়গুলো সাংবাদিকদের তুলে ধরতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সেলিম আহমেদ, মমতাজ উদ্দিন খান মমতাজ ও মনোয়ার শামীম।

এ সময় পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের সভাপতি সোহেল রানা বিপ্লব, দৈনিক জীবনকথার সম্পাদক এস এম আব্দুল্লাহ, পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সম্পাদক এস এম আদনান উদ্দিন, দৈনিক এ যুগের দীপের সম্পাদক ওমর সরকার, দৈনিক পাবনার বাণীর সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.