পূজা মন্ডপ পরিদর্শন করেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন 

প্রকাশিত: 13 October 2024, 10:44:26 AM

সংবাদদাতা : পাবনা জেলা জামায়াতের  সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হুসাইন পাবনা সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, তিনি দোগাছি ইউনিয়নের দোগাছির শ্রী শ্রী শ্যামসুন্দর রাধা গোবিন্দ বিগ্রহ মন্দির, শীতলা মন্দির,  অনন্ত বাজার সংলগ্ন হরিজন কলোনির দুর্গা মন্দির   গয়েশপুর ইউনিয়নের সনাতন মাতৃমন্দির , বাজার সংলগ্ন বারোয়ারি মন্দির, মালঞ্চি ইউনিয়নের  সিংগা মধ্যপাড়া বারোয়ার মন্দির, সিংগা সার্বজনীন  দুর্গা মন্দির,হেমায়েতপুর ইউনিয়নের দাসপাড়া  শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরগুলোর পূজা পরিচালনার কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসম্য পাবনা সদর উপজেলা সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, দোগাছি ইউনিয়ন আমির বাবুল আক্তার, গয়েশপুর ইউনিয়ন  

 আমির সোলায়মান ফরায়েজী, মালিগাছা ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম, হেমায়েতপুর ইউনিয়ন আমির মাওলানা হাফিজুর রহমান পাবনা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা নজরুল ইসলাম মালঞ্চি ইউনিয়নের জামায়াত নেতা দেলোয়ার হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী  মোহাম্মদ আলী প্রমূখ।

মন্ডপ পরিদর্শনকালে ইকবাল হোসেন মন্দির দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, আপনারা  দ্বিধাহীনভাবে আপনাদের ধর্মীয় কাজ সম্পন্ন করুন। পরিদর্শন শেষে প্রত্যেক মন্দির  পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। 

আরও খবর

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.