সুন্দরবনে বাঘ বেড়েছে কতটি, জানালেন পরিবেশ উপদেষ্টা

প্রকাশিত: 8 October 2024, 5:50:10 PM

সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ মঙ্গলবার সচিবালয়ে ‘সুন্দরবন বাঘ জরিপ-২০২৪’এর ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ২০১৮ সালের তুলনায় চলতি বছরের জরিপে ১১টি বাঘ বেড়েছে। সার্বিক বিচার বিশ্লেষণে ২০২৩-২০২৪ সালে সুন্দরবনে পরিচালিত জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গকিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২ দশমিক ৬৪। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ২০১৫ সালের তুলনায় বাঘের সংখ্যা ১৭ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, সংখ্যা নির্ণয়ের জন্য সর্বপ্রথম ২০১৫ সালে আধুনিক পদ্ধতি ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘ জরিপ করা হয় এবং এ জরিপে বাঘের সংখ্যা পাওয়া যায় ১০৬টি এবং প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব ছিল ২ দশমিক ১৭। ২০১৮ সালে দ্বিতীয় পর্যায়ে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সুন্দরবনের বাঘ জরিপে ১১৪টি বাঘ পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব ছিল ২ দশমিক ৫৫। ২০১৫ সালের তুলনায় ২০১৮ সালে বাঘ বৃদ্ধি পায় ৮টি এবং বাঘ বৃদ্ধির শতকরা হার ছিল প্রায় ৮ শতাংশ।

আরও খবর

গণমাধ্যমের স্বাধীনতায় নতুন বার্তা, নির্যাতনের হিসাব চাওয়ার উদ্যোগ! গণমাধ্যমের স্বাধীনতায় নতুন বার্তা, নির্যাতনের হিসাব চাওয়ার উদ্যোগ! মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এর পাবনায় আগমন মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এর পাবনায় আগমন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে লটারিতে নির্বাচিত ৬৪ জেলার নতুন এসপি জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে লটারিতে নির্বাচিত ৬৪ জেলার নতুন এসপি দুইদিনের সফরে পাবনায় পৌছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দুইদিনের সফরে পাবনায় পৌছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে ট্রাফিক বোর্ড সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে ট্রাফিক বোর্ড পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পাবনার ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শন করলেন রেল সচিব পাবনার ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শন করলেন রেল সচিব ‎রোহিঙ্গাদের ঘরে ফেরানোর সমাধান খুঁজে বের করার আশা প্রকাশ প্রধান উপদেষ্টা ড. ইউনূস! ‎রোহিঙ্গাদের ঘরে ফেরানোর সমাধান খুঁজে বের করার আশা প্রকাশ প্রধান উপদেষ্টা ড. ইউনূস! দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার!! দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার!!

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.