পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: 21 August 2024, 4:12:14 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৯ আগস্ট পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার ভোর ৬:০০ টায় পাবনা জেলা বিএনপির লাহিড়ী পাড়া দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। পতাকা উত্তোলন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ইয়ামিন খান ও সদস্য সচিব কোমল শেখ টিটুর নেতৃত্বে জেলা, সদর উপজেলা ও পৌরশাখার নেতাকর্মীরা।
এরপর বেলা ১২:০০ টায় লাহিড়ী পাড়া দলীয় কার্যালয় থেকে বিশাল শোভাযাত্রা পাবনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা অনুষ্ঠানে সমবেত হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইয়ামিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি পাবনা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এড. খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবি স্বপন, সদর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা ড্যাব এর সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম সহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলো স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোমল শেখ টিটু।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দীপংকর সরকার জিতু, সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের খান প্রিন্স।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা, সর্বপ্রথম শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি আন্দোলনে অংশ গ্রহণকারী সকলকে গভীর ধন্যবাদ প্রদান করেন।
অন্ত্রর্বর্তীকালীন সরকারের নিকট অনতিবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যা সহ সকল অপরাধের বিচারের দাবি জানান। সেই সাথে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের একত্রিত হওয়ার আহবান জানান তারা। পরিশেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও  চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.