পাবনায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করলেনবিএনপি নেতা ডা. আহমেদ মোস্তফা নোমান

প্রকাশিত: 13 August 2024, 9:11:46 AM

বাংলার মুখ: পাবনায় কর্মস্থলে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। টানা কয়েকদিনের কর্মবিরতির পর গতকাল সোমবার ডিউটিতে ফিরেছে পুলিশ বাহিনীর সদস্যরা। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। স্বাভাবিক হচ্ছে ব্যবসা বাণিজ্যসহ সবখানে।
ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিতে ও রাস্তায় শৃঙ্খলা ফিরাতে পাবনার পুলিশ সদস্যরা কার্যক্রম শুরু করেছে। পুলিশ, রাজনীতিবীদ ও শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো আস্থার সংকট না হয় এবং পুলিশ সদস্যদের জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ জোগাতে বিএনপির ও ড্যাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো।’


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পুলিশের মধ্যে হামলার ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছিল। আজকে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদের ফুল উপহার দেওয়ায় আমরা খুশি হয়েছি। পাবনায় শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো পুলিশ সদস্যরাও বরাবরই সহনশীল আচরণ করেছে। ভবিষ্যতেও সবাইকে আস্থায় নিয়ে পাবনা সদর থানার পুলিশ কাজ করে যেতে চায়।
এসময় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি জহুরুল ইসলাম কাজী বনি, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক সংগ্রাম, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক কায়সার জামিল, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক শাওন খান, সাব্বিরুল ইসলাম ছোট, প্রচার দলের শাকিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.